Intra University Programming Contest

01 Jul, 2025

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রোগ্রামিং ক্লাব দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং পাথওয়ে শীর্ষক সেমিনারের আয়োজন করে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

সোমবার (৩০ জুন) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ৭০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবমুখী সমস্যার সমাধানে তাদের উদ্বুদ্ধ করা। প্রতিযোগীদের সামনে আটটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য উপস্থাপন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী এবং সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই ডিপার্টমেন্টের হেড অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম

প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংয়ের আগ্রহ জাগিয়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই আয়োজন আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্প্রসারিত করা হবে। উল্লেখ্য, প্রথম ১০ বিজয়ীকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। আটটি প্রোগ্রামিং সমস্যার মধ্যে চারটির সমাধান করে প্রথম স্থান অধিকার করেন সিএসই ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের ছাত্র কামরুল ইসলাম।

অনুষ্ঠানের বক্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর প্রচেষ্টা এবং ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিএসই ডিপার্টমেন্টের লেকচারার বুয়েট অ্যালামনাই অর্ক শিকদার

Share: